সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত লাশ


মোঃ তাজুল ইসলাম -ইসময় (আমতলী,বরগুনা প্রতিনিধি)

eshomoy.com || 2022-01-25
শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত লাশ

 

 

 

বরগুনার তালতলীতে শ্বশুরবাড়ির ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ইব্রাহিম খলিফা (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামের দেলোয়ার হাওলাদারের মেয়ে লামিয়ার সাথে একই উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মৌরভী গ্রামের বাদশা খলিফার ছেলে ইব্রাহিমের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস না যেতেই তাঁদের সংসারে কলহ শুরু হয়। গত বছরের অক্টোবরে লামিয়ার একটি পুত্রসন্তান হয়। এ সময় লামিয়া বাবার বাড়ি চলে আসেন।

 

 

সন্তান জন্মের পর স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি গিয়ে মারধরের শিকার হয়ে ফিরে আসেন ইব্রাহিম। পরে তিনি স্ত্রীকে সেখানে রেখেই রাজমিস্ত্রির কাজে নোয়াখালীতে চলে যান। এরপর সোমবার স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি গেলে তাঁদের সাথে ইব্রাহিমের কথা-কাটাকাটি হয়। পরে ভোররাতে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

 


ইব্রাহিমের শ্বশুর দেলোয়ার হোসেন বলেন, 'সোমবার সারা দিন আমার বাড়ির কাজ করেছে ইব্রাহিম। রাতে আমি বাড়িতে ফিরে দেখি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এর বেশি কিছু আমি জানি না।

 

 

 

ইব্রাহিমের বাবা বাদশা খলিফা বলেন, 'আমার ছেলে আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মামলা দায়ের করব।

 

 

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।