শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন । দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে শনিবার সকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা সূত্র জানাযায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম আসার পর তল্লাশি করে বিমানের ভেতরে সিটের নিচ থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করে যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকা, এসব বারগুলোর ওজন প্রায় ১০ কেজি। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।