সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপিকে আগুন নিয়ে না খেলতে হুঁশিয়ার করলেন: সেতুমন্ত্রী 


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-16 14:23:30
বিএনপিকে আগুন নিয়ে না খেলতে হুঁশিয়ার করলেন: সেতুমন্ত্রী 

 

 

 

আগুন নিয়ে না খেলতে বিএনপিকে হুঁশিয়ার করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগের নয়, বিএনপির বিদায়ের ঘণ্টা বাজছে। আগুন নিয়ে খেলবেন না, রাজনীতি ও নির্বাচনের মাঠেই খেলা হবে। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।


১৬ জুলাই (শনিবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় রাজনীতিতে এখন খুব ঝুঁকিপূর্ণ সময়ে চলছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।


সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, এক-এগারোর কুশিলবরা এখনো সক্রিয়। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না বলেই বিএনপি ষড়যন্ত্র করছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে তারা বিদেশিদের সঙ্গে আঁতাত করছে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া হবে না।


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। ভীতি থেকেই বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। যেকোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই উন্নয়ন, অগ্রগতি হয়।