সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : রাজনীতি

গাজার মতো হাসপাতালে আক্রমণ করেছে বিএনপি-কামরুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-01 18:56:45
গাজার মতো হাসপাতালে আক্রমণ করেছে বিএনপি-কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, নির্বাচনের পর ২০১৪-১৫ সালে বিএনপি সারা দেশে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, ২৮ অক্টোবরও তারা ঢাকায় সেভাবে তাণ্ডব চালিয়েছে। তারা গাজার মতো হাসপাতালেও হামলা করেছে। অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে।

বুধবার (১ নভেম্বর) কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তৃতা করেন তিনি।

আরও পড়ুন- বাজারে আলুর কেজি ৬০ টাকা, পেঁয়াজ ১৪০

কামরুল ইসলাম বলেন, বিএনপি দেশের মানুষকে জিম্মি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এই অশুভ শক্তিকে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। কিছুতেই তাদের ক্ষমতায় আসতে দেয়া হবে না।

তিনি বলেন, ২০১৪-১৫ সালে তারা যেমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, ২৮ অক্টোবর তারা সেভাবে তাণ্ডব চালিয়েছে। তারা গাজার মতো হাসপাতালে আক্রমণ করেছে, পুলিশ-সাংবাদিক কেউ রেহায় পায়নি তাদের বর্বর হামলা থেকে।

প্রধান বিচারপতিকে হামলা মানে সংবিধানকে আঘাত করা মন্তব্য করে সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচন করা বিএনপির উদ্দেশ্য নয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।
 
আরও পড়ুন- হাসান সারওয়ার্দী ৮ দিনের রিমান্ডে

বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে তিনি বলেন, ‘২৮ অক্টোবর তাণ্ডবের মধ্য দিয়ে সংলাপের পথ রুদ্ধ করে দিয়েছে তারা। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, তারা আসুক আমরা চাই, তবে না এলে নির্বাচন তাদের জন্য অপেক্ষা করবে না।

নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে নির্দেশ দিয়ে তিনি বলেন, বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে আছি, নির্বাচন পর্যন্ত মাঠে থাকব।

ইসময়/একে/এমআরএম