সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রাজনীতি

বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার পাল্টাপাল্টি বক্তব্য


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-25 17:35:45
বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার পাল্টাপাল্টি বক্তব্য

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ করেছে রশিয়া। সম্প্রতি এক ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ অভিযোগ করেন। তবে যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে।

শনিবার (২৫ নভেম্বর) ঢাকায় রাশিয়ার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে লিখিত আকারে জাখারোভার বক্তব্য প্রকাশ করা হয়। বিদেশিদের সহযোগিতা ছাড়াই বাংলাদেশ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে বলে জানায় রাশিয়া।

আরও পড়ুন- নিজ সিদ্ধান্তে অনঢ় বিএনপি
 
মারিয়া জাখারোভা বলেন, বিদেশি শুভাকাঙ্খীদের সহযোগিতা ছাড়াই বাংলাদেশ নিজেদের আইন মোতাবেক স্বাধীনভাবে আগামী ৭ জানুয়ারি নির্বাচন করতে সক্ষম, এ নিয়ে আমাদের দিক থেকে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে।
 

 
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‌অক্টোবরের শেষের দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং বিরোধীদলের শীর্ষ নেতাদের বৈঠকের বিষয়ে খবর পাওয়া যায়। বৈঠকে তারা সরকারবিরোধী বিক্ষোভ সংগঠিত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
 
এ বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না। তারা বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায়। রাষ্ট্রদূত পিটার হাস সম্পর্কে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে।

আরও পড়ুন- প্রয়োজন না হলে জোট নয়- ওবায়দুল কাদের
 
এদিকে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বক্তব্যের বিরোধিতা করেছে বিএনপি। শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। বিএনপি এ ধরনের অপব্যাখ্যার সঙ্গে ভিন্নমত পোষণ করে।

 

ইসময়/একে/এমআরএম