সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : টুরিজম

'আমাদেরকে আমাদের মতো চলতে দিন'


eshomoy.com || 2014-03-13 16:38:00
 'আমাদেরকে আমাদের মতো চলতে দিন'

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশীদের হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমি আশা করি বিদেশী বন্ধুরা বাংলাদেশের সব বিষয়ে হস্তক্ষেপ করবেন না। আমাদেরকে আমাদের মতো চলতে দিন।


বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ উপলক্ষে টিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তোফায়েল।


তোফায়েল বলেন, 'মার্কিন বাজারে শুল্ক সুবিধা জিএসপি ফিরে পেতে অন্যান্য সব শর্ত পূরণ করা সম্ভব হলেও পোশাক কারখানা ভবনের নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত বিল্ডিং কোডের শর্ত বাস্তবায়নে সময় প্রয়োজন, বিষয়টি তারা বুঝতে পেয়েছে।'


বাণিজ্যমন্ত্রী জানান, রোজার ১৫ দিন আগে এবং প্রথম সপ্তাহে ও মাঝামাঝি টিসিবি চিনি, ছোলা, ডাল, তেল খোলাবাজারে বিক্রি করবে। এছাড়া ২০টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র খেলা হবে। এছাড়া ঢাকায়, ২৫টি চট্রগ্রামে ১০টি এবং ৫৭টি জেলা ট্রাকে করে খোলা বাজারে এসব পণ্য বিক্রয় করা হবে বলে জানান তিনি।


মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে যা যা করার প্রয়োজন তা সব কিছু করা হবে। সারাদেশে তিন হাজার ডিলার রয়েছে তারাও এসব পণ্য বিক্রি করবে।


রানা প্লাজার ঘটনার পরে বাংলাদেশের আর এধরনের কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা অনেক সচেতন হয়েছে।


তিনি বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে অ্যাকশন প্লান অনুযায়ী বেঁধে দেয়া ১৬ শর্তের মধ্যে ৩টি শর্ত পূরণ বাকি রয়েছে। এগুলো চলতি মাসের মধ্যেই বাস্তবায়ন করা হবে। কিন্তু পোশাক কারখানা ভবনের নিরাপত্তার জন্য বিল্ডিং কোডের শর্তটি পূরণ করতে সময় লাগবে। এটা দীর্ঘমেয়াদী ব্যাপার। এটা দু'এক দিনে হবে না, পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করতে হবে।


তিনি বলেন, বিল্ডিং কোড অনুযায়ী কারখানা নির্মাণের জন্য ইতোমধ্যে মুন্সীগঞ্জের বাউশিয়ায় গার্মেন্টস পল্লী করার জন্য ৫০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।


বাণিজ্যমন্ত্রী বলেন, এছাড়া কারখানায় অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য শুল্কমুক্তভাবে ফায়ার সেফটি ডোর আমদানির সুযোগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। শ্রম আইন সংশোধনের জন্যও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।   


এদিকে আবারো বাণিজ্যমন্ত্রী বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তুলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজারে সুনামের সঙ্গে শক্ত অবস্থানে রয়েছে। আমাদের এ শিল্পটি এখন বেশ বড়।


তোফায়েল আহমেদ আরো বলেন, বাংলাদেশের পোশাক শিল্প বিশ্বের দ্বিতীয় ব্রান্ড। চিলিতে আমরা শুল্কমুক্ত কোটা সুবিধা পেতে যাচ্ছি।


বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বাণিজ্য সচিব মাহবুব আহমেদ ও টিসিবির চেয়ারম্যান এবং কর্মকর্তারা।