সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

গাজা যুদ্ধ ২-৩ সপ্তাহের মধ্যে ‘চূড়ান্ত সমাপ্তি’তে পৌঁছাবে, দাবি ট্রাম্পের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-26
গাজা যুদ্ধ ২-৩ সপ্তাহের মধ্যে ‘চূড়ান্ত সমাপ্তি’তে পৌঁছাবে, দাবি ট্রাম্পের
ট্রাম্প বলেছেন যে তিনি আশা করছেন গাজা যুদ্ধ ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত সমাপ্তিতে পৌঁছাবে।

গাজা যুদ্ধ আগামী দুই বা তিন সপ্তাহের মধ্যে একটিচূড়ান্ত সমাপ্তিতেপৌঁছাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২৫ আগস্ট) তিনি এমন দাবি করেন জানান, প্রায় দুই বছরের সংঘাতের অবসান ঘটাতে একটি তীব্রকূটনৈতিক চাপঅব্যাহত আছে

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে, গাজা নিয়ে ভালো এবং চূড়ান্ত কোনো খবর পেতে যাচ্ছেনট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের কথা বলেন

ট্রাম্প কী অনুমান করেছেন তা স্পষ্ট নয় কারণ ইসরাইল এর আগে ইঙ্গিত দিয়েছে যে, গত সপ্তাহে হামাস যে পর্যায়ক্রমে যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছিল তাতে ইসরাইল আগ্রহী নয় বরং, ইসরাইলি সরকার গাজা শহর জয়ের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে, যা কমপক্ষে কয়েক মাস সময় নেবে বলে ধারণা

ট্রাম্প বারবারদুই সপ্তাহেরসময়সীমা দিয়ে বিভিন্ন ইস্যুতে ইতিবাচক পরিণতির আশ্বাস দিয়েছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ইরানের পারমাণবিক আলোচনা, শুল্ক নিয়ে আলোচনা যদিও প্রায়ই দেখা গেছে তা ঘটেনি এছাড়া এর আগেও ট্রাম্প বলেছিলেন যে জিম্মিদের মুক্ত করার জন্য একটি আসন্ন চুক্তি হবে যা বাস্তবায়িত হয়নি

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইসরাইলের অভ্যন্তরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেয়ার চাপ বেড়েছে 

এই মাসের শুরুতে, গাজা সিটি দখল নিয়ে ইসরাইলের এগিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর, হামাস একটি প্রস্তাবিত চুক্তিতে সম্মত হয় যার মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির সময় ১০ জন জীবিত জিম্মিকে, ফিলিস্তিনি নিরাপত্তা বন্দিদের বিনিময়ে মুক্তি দেয়ার কথা বলা হয় 

এরপর  চুক্তিটি দ্বিতীয় পর্যায় পর্যন্ত বাড়ানোর কথা যদি উভয় পক্ষ স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়

এদিকে, মঙ্গলবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে যদিও এটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করবে নাকি গাজা শহর দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা করবে তা নিয়ে পরস্পরবিরোধী প্রতিবেদন রয়েছে