সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিশ্ব

গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রকে ড্রোন ব্যবহারের অনুমতি ইসরায়েলের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-25
গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রকে ড্রোন ব্যবহারের অনুমতি ইসরায়েলের
ইসরায়েল যুক্তরাষ্ট্রের ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছে

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র ড্রোন ব্যবহার করছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানায়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছে এবং এই মানববিহীন বিমানগুলো দক্ষিণ ইসরায়েলের নতুন সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টারের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে হামাস কর্মকর্তাদের ও জিম্মিদের অবস্থান শনাক্ত করতে যুক্তরাষ্ট্র একই ধরনের ড্রোন ব্যবহার করেছিল।

এদিকে হামাসসহ প্রধান ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো শুক্রবার জানিয়েছে, তারা যুদ্ধ-পরবর্তী গাজার পরিচালনার ভার একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে সম্মত।

হামাসের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতি অনুসারে, কায়রোতে অনুষ্ঠিত একটি বৈঠকে গোষ্ঠীগুলো ‘স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিনি কমিটির কাছে গাজা উপত্যকার প্রশাসন হস্তান্তর’ করতে সম্মত হয়েছে। এই কমিটি ‘আরব ব্রাদার্স এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় জীবনযাত্রা ও মৌলিক পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে’।

বিবৃতিতে আরো বলা হয়েছে যে, দলগুলো ‘ফিলিস্তিনিদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য’ একটি সাধারণ অবস্থানকে ঐক্যবদ্ধ করতে কাজ করতে সম্মত হয়েছে।