সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : সারাদেশ

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের ঘোষণা তথ্যমন্ত্রীর


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-16
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের ঘোষণা তথ্যমন্ত্রীর

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী

বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ‘ডিজিটাল বাংলাদেশ’কে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করা হবে।

রোববার (১৬ আগস্ট) বরিশাল শহরের কাশিপুরে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্মাণাধীন আধুনিক তথ্য কমপ্লেক্সে তথ্য সংরক্ষণের জন্য সমৃদ্ধ আর্কাইভ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সেবা দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, তথ্য কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর তথ্যসেবা সম্প্রসারণের পাশাপাশি সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি করা হবে।

মন্ত্রী বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করা প্রয়োজন। এ লক্ষ্যেই আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে কাজ করা হচ্ছে।