সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : সারাদেশ

রাষ্ট্রপতির শপথের সঙ্গে সঙ্গেই এমপি-মন্ত্রীর পদ শূন্য হবে: চিফ হুইপ


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-20
রাষ্ট্রপতির শপথের সঙ্গে সঙ্গেই এমপি-মন্ত্রীর পদ শূন্য হবে: চিফ হুইপ

রাষ্ট্রপতির শপথের সঙ্গে সঙ্গেই এমপি-মন্ত্রীর পদ শূন্য হবে: চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের মধ্যেই নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ ও সংসদ সদস্য পদ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর সংসদ সদস্য ও মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে। এরপর তিনি আর এমপি বা মন্ত্রী থাকবেন না, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

চিফ হুইপ আরও জানান, মির্জা ফখরুলের সংসদীয় আসনটি শূন্য হওয়ার পর সেখানে পুনরায় ভোটগ্রহণের প্রয়োজন হবে। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সংবিধান ও নির্ধারিত আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে জানানো হয়েছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তাঁর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।