মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন
সাকিব চৌধুরী (চট্টগ্রাম)
বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও সফল অভিযানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলার মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।
পুলিশের পেশাদারি দায়িত্ব পালনের পাশাপাশি এলাকাকে মাদকমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান পরিচালনায় প্রশংসনীয় ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ওসি ফরিদা ইয়াসমিনের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মীরসরাই থানা পুলিশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ওসি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় ধরনের মাদকবিরোধী সফল অভিযান পরিচালিত হয়েছে, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়া জানিয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, "এ অর্জন মীরসরাই থানা পুলিশের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফসল। এ সম্মাননা কাজের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। মীরসরাই থেকে মাদকের শিকড় উপড়ে ফেলতে মাদকবিরোধী এই জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
মাদক কারবারিদের গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদক চালানের জব্দ নিশ্চিত করতে মীরসরাই থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান চালিয়ে আসছে।