সব সময় সব খানে


রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : দিনাজপুর

ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি


জোবায়ের হোসাইন, দিনাজপুর

eshomoy.com || 2026-08-18
ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্ত এলাকার ১৫ জন বেসামরিক যুবককে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বিজিবি। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ইলেকট্রিক্যাল টুলস বিতরণ করা হয়।


গত ২৬ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ জলপাইতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এলোয়াড়ি ইউনিয়ন পরিষদ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার বিএ-৫৭২৫ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সনদপত্র ও ইলেকট্রিক্যাল টুলস তুলে দেন।

অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি, দিনাজপুরের পুলিশ সুপার, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, পিবিজিএমএস, দিনাজপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্থানীয় চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজিবির এমন প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার যুবকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

/ইসময় লিমিটেড