সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন চান সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভ


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-19
যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন চান সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভ

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন চাইলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভ

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যেও ইউক্রেনকে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের জন্য একটি আইনসম্মত, নিরাপদ ও বাস্তবসম্মত ব্যবস্থা খুঁজে বের করা উচিত।

ফেদোরভের ভাষ্য, যুদ্ধের কারণে গণতন্ত্রকে স্থগিত রাখা উচিত নয়। তিনি বলেন, রাশিয়ার কারণে ইউক্রেনের নাগরিকরা কখন তাদের নেতৃত্ব নির্বাচন করবেন, তা নির্ধারিত হওয়া উচিত নয়।

ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর পর থেকে সামরিক আইন জারি রয়েছে। এ কারণে দেশটিতে জাতীয় নির্বাচন আয়োজন করা হয়নি। যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাসদস্য, বিদেশে থাকা নাগরিক ও যুদ্ধপ্রবণ এলাকার মানুষের ভোটাধিকার নিশ্চিত করাসহ নিরাপত্তা নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে।

সাবেক এই মন্ত্রী একই সঙ্গে ইউক্রেনের শাসনব্যবস্থায় সংকট ও দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার এই বক্তব্যকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বের প্রতি যুদ্ধ শুরুর পর অন্যতম বড় অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।