সব সময় সব খানে


বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সিলেট

সিলেটের গোলাপগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৬-৭ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা।


ছাইম ইবনে আব্বাস জেলা প্রতিনিধি সিলেট

eshomoy.com || 2026-11-12
সিলেটের গোলাপগঞ্জে  প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৬-৭ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে শর্টগান ও ধারালো অস্ত্র নিয়ে ১০ সদস্যের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫০ মিনিট ধরে তাণ্ডব চালায়। এ সময় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রেখে নারীদের সঙ্গে অশালীন আচরণ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ঘরের মূল্যবান জিনিসপত্রের তথ্য আদায় করে ডাকাতরা।
ভুক্তভোগী বাড়ির মালিক সমির মিয়া বাহরাইন প্রবাসী। তাঁর বড় দুই ছেলেও প্রবাসে থাকেন। বাড়িতে অবস্থান করছিলেন তাঁর স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে এবং  শারীরিক প্রতিবন্ধী তারেক।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আনুমানিক রাত ২টা ১০ মিনিটের দিকে ১০ সদস্যের ডাকাত দলটি বাড়িতে হানা দেয়। এর মধ্যে সাতজন বাড়ির ভেতরে প্রবেশ করে এবং বাকি তিনজন বাইরে পাহারায় অবস্থান নেয়।
বাড়িতে প্রবেশ করেই ডাকাতরা প্রথমে শারীরিক প্রতিবন্ধী চাচা তারেকের মাথায় শর্টগান ঠেকিয়ে পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে ফেলে। পরে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলা হয়। একপর্যায়ে বাড়িতে থাকা দুই মেয়ের সঙ্গে অশালীন আচরণ করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতরা। পরিবারের সদস্যদের কাছ থেকে কোথায় কী মূল্যবান জিনিসপত্র রাখা আছে, তা জানতে চায় তারা। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পরিবারের মা ঘরে থাকা মূল্যবান জিনিসপত্রের অবস্থান সম্পর্কে ডাকাতদের তথ্য দিতে বাধ্য হন।
প্রায় ৫০ মিনিট ধরে বাড়ির ভেতরে অবস্থান করে ডাকাতরা। এ সময় তারা ঘর তছনছ করে প্রায় ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা, কম্বল, প্রয়োজনীয় কাগজপত্র, দামি চশমা, আংটিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, ডাকাতির সময় দুর্বৃত্তরা বাড়ির ফ্রিজ খুলে নারিকেল ও কলাসহ বিভিন্ন খাবার বের করে মেঝেতে বসে খায়। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়।
লুটপাট শেষে রাত আনুমানিক ৩টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে পরিবারের সব সদস্যকে বাথরুমের ভেতরে আটকে রেখে যায় ডাকাত দলটি। পরে কোনোভাবে মুক্ত হয়ে পরিবারের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের কাছ থেকে একটি লিখিত অভিযোগ গ্রহণ করে।
এ ঘটনায় তুরুকভাগ গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গভীর রাতে একটি বাড়িতে এভাবে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।