সব সময় সব খানে


রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : পঞ্চগড়

পঞ্চগড়ে নারীর ঘর থেকে জামায়াতের সমর্থক আটক।


মেহেদী হাসান মিরাজ

eshomoy.com || 2026-08-04 17:28
পঞ্চগড়ে নারীর ঘর থেকে জামায়াতের সমর্থক আটক।


পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এক নারীর ঘর থেকে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত জহিরুল ইসলাম (৪২)-কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে ওই নারীর ঘরে জহিরুলকে দেখতে পেয়ে এলাকাবাসী তাকে আটক করে। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে রাতে তাকে থানায় নেওয়া সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


স্থানীয়দের দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে এবং তিনি এলাকায় জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত। তবে জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, তিনি দলের কোনো সদস্য নন, কেবল একজন সমর্থক।


পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, নারী ও পুরুষ দুজনকেই থানায় আনা হয়েছে। এ ঘটনায় বিকেল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।