পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ
পবিত্র ওমরাহ পালন করেছেন আসিফ মাহমুদ। ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে তিনি পবিত্র মক্কা নগরীতে ইবাদত-বন্দেগিতে অংশ নেন।
ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায় দোয়া করেছেন বলে জানা গেছে।
পবিত্র ওমরাহ মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদত। সাধারণত মক্কায় গিয়ে ইহরাম, তাওয়াফ, সায়ি ও মাথা মুণ্ডন বা চুল ছোট করার মাধ্যমে ওমরাহ সম্পন্ন করা হয়।