সব সময় সব খানে


রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : পঞ্চগড়

পঞ্চগড়ে বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফ ধরে নেওয়ার অভিযোগে, ভারতীয় নাগরিক আটক করলেন স্থানীয়রা।


মেহেদী হাসান মিরাজ

eshomoy.com || 2026-08-08 19:53
পঞ্চগড়ে বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফ ধরে নেওয়ার অভিযোগে, ভারতীয় নাগরিক আটক করলেন স্থানীয়রা।



পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তে তমিজ উদ্দিন (৭৮) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার অভিযোগে দীপঙ্কর গোপ (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা।


শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ৭৪২-এর ১২ নম্বর সাব-পিলার এলাকায় বাংলাদেশের আখখেতে প্রবেশ করলে তাকে আটক করা হয়। দীপঙ্কর ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার বাসিন্দা।


স্থানীয়দের দাবি, গত বুধবার হারানো গরু খুঁজতে গিয়ে তমিজ উদ্দিন সীমান্তের কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। পরিবারের দাবি, তিনি বয়স্ক এবং কানে কম শোনেন।


এ ঘটনায় শনিবার বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বিএসএফ জানিয়েছে, তমিজ উদ্দিনকে সীমান্তের কাঁটাতার কাটার অভিযোগে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ভারতীয় নাগরিক বর্তমানে বিজিবি ও পুলিশের হেফাজতে রয়েছেন।