সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নীলফামারী

যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার।

যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা ডোমারে গ্রেপ্তার।

যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2025-07-20 20:17
যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা ডোমারে গ্রেপ্তার।

নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে চিহ্নিত যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২০ জুলাই) রাত আড়াইটার দিকে ডোমার থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরবর্তীতে আজ দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ডোমার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি, পশ্চিম চিকনমাটি আমীরউদ্দীন পাড়া এলাকার মৃত পাগু মামুদের ছেলে মো. শহীদ আলী (৫৪) এবং ডোমার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কলেজপাড়া এলাকার মো. লিটনের ছেলে শান্ত ইসলাম (২৩)। ডোমার থানা পুলিশ নিজ নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তবে গ্রেফতারকৃত শান্ত ইসলামের দাবি, তিনি বর্তমানে কোনো দলীয় পদে নেই এবং রাজনীতির সাথেও জড়িত নন। শুধু ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সঙ্গে ঘোরাফেরা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করায় তাকে টার্গেট করা হচ্ছে। জুলাই আন্দোলনের সময় দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরও চালিয়েছিল বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, “২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও ভাঙচুর এবং উপজেলা জামায়াত অফিসে হামলা-ভাঙচুরের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।