সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : নীলফামারী

ডোমারে পুরাতন ইউনিয়ন ভূমি অফিস ভবন নিলাম।

ডোমারে পুরাতন ইউনিয়ন ভূমি অফিস ভবন নিলাম।

ডোমারে পুরাতন ইউনিয়ন ভূমি অফিস ভবন নিলাম।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2025-11-04 19:32
ডোমারে পুরাতন ইউনিয়ন ভূমি অফিস ভবন নিলাম।

নীলফামারীর ডোমার উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়ন ভূমি অফিসের পুরাতন ভবনের নিলাম উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত। 

মঙ্গলবার ৪ নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উন্মুক্ত ও সুষ্ঠু পরিবেশে এই নিলাম অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকৌশলী ফিরোজ আলমের তত্ত্বাবধানে নিলাম প্রক্রিয়া কার্যক্রমে উপস্থিত ছিলেন ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল রানা, আমির হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।
এসময় নিলাম প্রক্রিয়ায় ৫ জন দরদাতা নিলামে অংশগ্রহণ করেন এবং এই ৫ জন দরদাতার মধ্যে সর্বোচ্চ দরদাতা ৫৩ হাজার ৫ শত টাকায় মাসুদ রানাকে বিজয়ী ঘোষণা করেন উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল করিম তিনি নিলামে ৫৩ হাজার টাকার ডাক দেন। পরবর্তীতে মাসুদ রানা ৫ শত টাকা ডাক বাড়িয়ে দিলে তাকে বিজয়ী ঘোষণা করেন উপজেলা প্রকৌশলী।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম জানান, সরকারি নিয়ম অনুসারে স্বচ্ছতার মাধ্যমে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সর্বোচ্চ দরদাতা হিসেবে মাসুদ রানাকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

এবিষয়ে ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল রানা বলেন, ভূমি অফিসের পুরাতন অফিস ভবনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।নিলামের মাধ্যমে ভবনটি বিক্রয় হওয়ায় স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এসময় স্থানীয়রা জানায়, এ ধরনের স্বচ্ছ ও উন্মুক্ত নিলাম প্রক্রিয়া সম্পন্ন হলে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও বাড়াবে।