>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন
>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ
>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ
>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর
>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন
>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ
>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১
সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমারে ৬টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা- ২০২৪ইং শুরু হয়েছে। বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। উপজেলার ৬টি কেন্দ্রে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনসহ ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলার ৬ টি কেন্দ্রের মধ্যে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ২শত ২৫ জন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৯৩ জন, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭শত ৪৭ জন ও চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪শত ৭১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় বাকি পরীক্ষার্থীরা ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে দাখিল ও ডোমার বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করেন।