সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : নীলফামারী

ডোমারে ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা।

ডোমারে ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা।

ডোমারে ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা।


মোঃ গোলাম রব্বানী( প্রতিনিধি )

eshomoy.com || 2024-02-28 10:14 PM
ডোমারে ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা।

সরকারি নিবন্ধন ও লাইসেন্স না থাকায় নীলফামারীর ডোমারে ৪টি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী। বুধবার (২৮ ফেব্রুয়ারী) উপজেলা শহরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকসমুহে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর নেতৃত্বে অনিবন্ধিত ও লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান বন্ধ করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযান পরিচালিত হয়। এসময় নিবন্ধনের কোনো কাগজপত্র না থাকায় উপজেলা শহরের ডিবি রোডের আনছার আলী ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার ও বোড়াগাড়ী বাজারের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী জানান, লাইসেন্স ও নিবন্ধন না থাকায় ডায়াগনস্টিক সেন্টারগুলো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের তথ্য সিভিল সার্জন বরাবর পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান সহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। নিউজটি শেয়ার করুন এ জাতীয় আরও খবর