>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন
>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ
>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ
>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর
>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন
>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ
>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১
নীলফামারীর ডোমারে বাঙালির ঐতিহ্য আসছে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ও ‘বাংলা নববর্ষ-১৪৩১’ বরণ ও উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ এপ্রিল সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বাংলা নববর্ষ উদযাপন শীর্ষক প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ। এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী, বিশিষ্ট শিক্ষাবিদ আবু সুফিয়ান লেবু, ডোমার নাট্য সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আল-আমিন রহমান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।