>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি
>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল
>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের
>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন
>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ
>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের
>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।
>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা
>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির
>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন
শান্তিপূর্ণভাবে চলছে নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ। আজ সকাল আটটা থেকে ইভিএমে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকাল চারটা পর্যন্ত। দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্র প্রতীকে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন নারিকেল গাছ প্রতীকে নাসিব সাদিক হোসন নোভা-রেল ইঞ্জিন প্রতীকে ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট-বিএনপি-ও মোবাইল ফোন প্রতীকে ছাদের হোসেন -জামায়াত-প্রতিদ্বন্দিতা করছেন। পৌরসভার মোট ১৮ টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। ১৮ হাজার ৭৭৪ পুরুষ ও ১৮ হাজার ৪১৭ নারী ভোটার সহ মোট ৩৭ হাজার ১৯১ জন ভোটার তাঁদের পৌরপিতা নির্বাচন করবেন। অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় রয়েছেন। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসাবে টহলে রয়েছে র্যাব ও বিজিবি সদস্যরা। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন ১৮টি কেন্দ্রে । উল্লেখ্য-চলতি বছরের ১৯ জানুয়ারী জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াছ হোসেন বাবলুর আকষ্মিক মৃত্যুতে মেয়র পদটি শুন্য ঘোষণা করা হয়।