সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

eshomoy.com || 2024-10-27 10:31PM
সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ  জাতীয়তাবাদী যুবদল এর  ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পৌর শহরের মালশাপাড়ার আল জামিয়াতুল ইসলামীয়া দারুল উলুম কউমী মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মেডিকেল স্বাস্থ্য ক্যাম্প  ফ্রি ঔষদ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় এবং ৫ শতাধিক ছাত্রদের দুপুরের খাবার খাওয়ানো হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকালে জেলা যুবদলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার  প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ ও দুপুরে পৌর শহরের মালশাপাড়ার কবরস্থান মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ।

সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না।

এসময়ে  উপস্থিত ছিলেন  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম- সম্পাদক ভিপি শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ. ম. রকিবুল হাসান রতন, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না খন্দকার, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ, সহ অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা।