সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ছাত্র তমাল


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

eshomoy.com || 2025-06-11 18:50
সিরাজগঞ্জে বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ছাত্র তমাল
মোঃ মিরাজুল হক ওরফে তমাল

সিরাজগঞ্জ কাজিপুর উপজেলায় বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তমাল।

বুধবার (১১ জুন ) দুপুর অনুমান ২টায় কাজিপুর উপজেলার মেঘাই যমুনা নদীর ঘাটে ( হাট পয়েন্ট) এলাকায় বগুড়া জেলার শাহজাহানপুর থানার জামালপুর গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে মোঃ মিরাজুল হক ওরফে তমাল(১৮) সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সে তার অন্যান্য বন্ধুসহ মেধাই যমুনা নদীর ঘাটে, হাট পয়েন্টে বেড়াতে এসে নদীতে নামে, তার অন্য তিন জন বন্ধু নদী থেকে উপরে উঠে আসেন কিন্তু মিরাজুল হক ওরফে তমাল নদীর স্রোতে ডুবে যায়। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

বর্তমানে একটি ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।