সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

eshomoy.com || 2025-06-25 15:44
সিরাজগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
মানববন্ধনের ছবি

"নিরাপদ সড়ক চাই আর কোন মরণ নাই" এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঞাগাঁতী বাজার সংলগ্ন রাস্তার পূর্ব পাশে পল্লীবিদ্যুতের পাশে ঢাকা- রংপুর মহাসড়কের বাইপাস সড়ক নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (২৫ জুন) সকাল ১০ টায় শুরু হওয়া মানববন্ধন কর্মসূচিটি এক পর্যায়ে অবরোধ রূপান্তিত হয়। প্রায় ২ ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে আসে-পাসের এলাকার সর্বস্তরের মানুষ, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে। শত শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে ব্যস্ততম ঢাকা-রংপুর মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সুশান্ত কুমার তালুকদার, জাকির হোসেন, আনিসুর রহমান, ,রেজাউল করিম রেজা, একরামুল হক প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, গত ৪ মাসে এই স্থানে ৭ জন দূর্ঘটনায় শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের আশ্বাসে মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করা হয়, তিনি আরো বলেন, ভূঞাগাঁতী পল্লীবিদ্যুৎ সংলগ্ন বাইপাস রাস্তা অতিদ্রুত নির্মানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহন করা হবে।