সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

eshomoy.com || 2025-07-24 20:31
সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
ছবি

সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন যমুনা নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় আজ বৃহস্প‌তিবার (২৪ জু‌লাই) দুপু‌রে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্গন্ধযুক্ত লাশটি প্রথমে দেখতে পান স্থানীয় এক ফুচকা বিক্রেতা।


প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মইনুল হোসেন জানান, সকালের দিকে আমি যখন দোকান খুলছিলাম তখন দেখি পানির মধ্যে কিছু একটা ভাসছে। কাছে গিয়ে দেখি একটা মানুষের লাশ। তীব্র দুর্গন্ধে টেকা যাচ্ছিল না। সাথে সাথেই থানা পুলিশে ফোন করি।


খবর পেয়ে এনায়েতপুর থানার এসআই সবুজ রানা সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।


এ বিষয়ে এনায়েতপুর থানার এসআই সবুজ রানা বলেন, লাশটি অজ্ঞাত পরিচয়, মৃতদেহটি ইতোমধ্যে বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন স্পষ্ট নয়, তবে বিস্তারিত ময়নাতদন্তের পরই জানা যাবে। যেহেতু লাশটি যমুনা নদীতে পাওয়া গেছে, তাই সুরতহাল নৌ পুলিশ কর্তৃক সম্পন্ন করা হবে।


এ বিষয়ে নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, "লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।