সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

ঢাকা মোহাম্মদপুরে ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি ইউসুফ এর বিরু‌দ্ধে সিরাজগঞ্জে নতুন অভিযোগ


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

eshomoy.com || 2025-09-28 20:28
ঢাকা মোহাম্মদপুরে ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি ইউসুফ এর বিরু‌দ্ধে সিরাজগঞ্জে নতুন অভিযোগ
ইউসুফ আলীর বিরুদ্ধে সিরাজগঞ্জে নতুন অভিযোগ

ঢাকা মহানগর মোহাম্মদপুর থানায় ছাত্র জনতার উপর হামলার মামলার অন্যতম আসামি ও গুলশান থানা আওয়ামী লীগের সদস্য মো. ইউসুফ আলীর বিরুদ্ধে সিরাজগঞ্জে নতুন অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুরইছা গ্রামে ব্যবসায়ী সাব্বির হোসেনের ৫২ শতক, ২৭ শতক মোট ৭৯ শতক জমির ফলজ বাগান গত শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে কেটে ফেলা হয়। এতে পেয়ারা, লিচু, সুপারি, আম, ডালিম, চালতা, কাঠাল, সবেদা, লটকনসহ বিভিন্ন ফলজ ও কাঠগাছ নষ্ট হয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, ছাত্র জনতার উপর হামলার অন্যতম আসামি ইউসুফ আলী আমার বাগান কেটে ফেলার পর থেকে প্রকাশ্যে আমাকে এবং আমার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্যও চাপ সৃষ্টি করছে। এজাহারের আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না।

তিনি আরও জানান, ইউসুফ আলী আওয়ামী লীগের অন্যতম অর্থ যোগানদাতা এবং অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সাতটি মামলার আসামি ছিলেন। সাম্প্রতিক গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার মামলায়ও (মামলা নং ১৩/৬৩০) তিনি ৭৬ নম্বর আসামি হিসেবে এজাহার নামীয় আসামী সহ আরো ৬ টি হত্যা মামলা রয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, এজাহারের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে অভিযুক্ত মো. ইউসুফ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, কোথায় কীভাবে হয়েছে সে বিষয়ে আমি অবগত নই। এছাড়াও আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়।