সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল-সমাবেশ


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

eshomoy.com || 2026-08-05 21:01
গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণমিছিল-সমাবেশ
গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের দাবিতে সিরাজগঞ্জের গণমিছিল

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের দাবিতে সিরাজগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় শহরের বাজার স্টেশন পৌর মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শুরুর আগে পৌর মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম। জেলা সহকারী সেক্রেটারি মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, জেলা সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, সদর থানা আমির অ্যাডভোকেট নাজেম উদ্দিন, পৌর আমির মো. আব্দুল লতিফ, খেলাফত মজলিসের জেলা আমির মাওলানা আমজাদ হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

এ ছাড়া কেন্দ্র নিয়ন্ত্রিত শিবিরের শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।