সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণার গেট-ব্যানার কুপিয়ে ভাঙচুরের অভিযোগ


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2026-08-09 22:13
সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণার গেট-ব্যানার কুপিয়ে ভাঙচুরের অভিযোগ
জামায়াতে ইসলামীর মেম্বার প্রার্থীর নির্বাচনী প্রচারণার গেটে মাঝে বাবু

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নের চরহরিপুর (উকিল মার্কেট) এলাকায় জামায়াতে ইসলামীর মেম্বার প্রার্থীর নির্বাচনী প্রচারণার গেট, ব্যানার ও ফেস্টুন কুপিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, গত শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া হরিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবু ইসলামের নেতৃত্বে প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক হকিস্টিক, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে চরহরিপুর এলাকায় আসেন। এ সময় তারা জামায়াতে ইসলামীর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ও ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. শরিফুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে। তাকে না পেয়ে তার নির্বাচনী প্রচারণার গেট, ব্যানার ও ফেস্টুন দা দিয়ে কুপিয়ে ছিঁড়ে ফেলা হয় বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অভিযোগকারী পক্ষ জানায়, হামলাকারীরা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় এসে আতঙ্ক সৃষ্টি করে। পরে শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ভাঙচুর ও কুপিয়ে নষ্ট করে চলে যায়।
এ বিষয়ে মো. ফরিদ বলেন, তারা এসএস পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় আসে। তাদের হাতে হকিস্টিক, চাপাতিসহ বিভিন্ন অস্ত্র ছিল। তারা শরিফুল ইসলামকে খুঁজছিল। তাকে না পেয়ে নির্বাচনী প্রচারণার গেট, ব্যানার ও ফেস্টুন কুপিয়ে ছিঁড়ে ফেলে।
মো. সামিম বলেন, হঠাৎ করে এত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় আসায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তারা নির্বাচনী প্রচারণার সামগ্রীতে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করে।
অভিযোগের বিষয়ে মো. শরিফুল ইসলাম বলেন, আমি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছি। গতকাল সন্ধ্যায় বাবু ইসলামের নেতৃত্বে লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এলাকায় আসে। আমি সেখানে না থাকায় তারা আমার নির্বাচনী প্রচারণার গেট, ব্যানার ও ফেস্টুন কুপিয়ে নষ্ট করে। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করছি।
অভিযোগের বিষয়ে কালিয়া হরিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবু ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোনো লোকজন নিয়ে সেখানে যাইনি এবং কোনো নির্বাচনী প্রচারণার গেট, ব্যানার বা ফেস্টুন ভাঙচুরের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ তুলছে। আমি কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার পক্ষে নই। এলাকায় আমার রাজনৈতিক ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন করার জন্যই এসব অপপ্রচার চালানো হচ্ছে।
মামলা বা লিখিত অভিযোগের বিষয়ে শরিফুল ইসলাম জানান, ঘটনার পর এখনো থানায় অভিযোগ দায়ের করা হয়নি। তবে রোববার (৯ আগস্ট) বিকেলে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।