সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে ৪০টি গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

eshomoy.com || 2026-11-17 17:44
সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে ৪০টি গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি
গাছ কাটা

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচরা পশ্চিমপাড়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ফলজ ও বনজসহ প্রায় ৪০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মো. শাহীন সরকার লেবু। পাশাপাশি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।

অভিযুক্তরা হলেন- মো. আজগর আলী সরকার (৬০), মো. মোজাহার আলী সরকার (৬৫), মো. আজিজুল হক সরকার দুলাল (৫০) ও মো. রফিকুল ইসলাম (৪৫)। তাঁরা সবাই মৃত আজহার আলী সরকারের ছেলে এবং অভিযোগকারীর চাচাতো ভাই বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে বিরোধপূর্ণ সম্পত্তিতে প্রবেশ করে সেখানে থাকা আম, কাঁঠাল, লিচু, জলপাই, মেহগনি ও ইউক্যালিপটাসসহ প্রায় ৪০টি গাছ কেটে ফেলেন। এতে তাঁর আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন শাহীন সরকার লেবু।

অভিযোগে আরও বলা হয়, গাছ কাটার খবর পেয়ে সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে মারধরের উদ্দেশ্যে তাঁর ওপর আক্রমণ চালিয়ে তাঁকে সম্পত্তি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া বর্তমানে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে দেখামাত্র মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন শাহীন সরকার। এতে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটছে বলে জানান তিনি।

এ ঘটনায় মো. শাহীন সরকার লেবু সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। অভিযোগপত্রে স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. মমিন বলেন, গাছ কেটে নেওয়ার বিষয়টি আমি জানি। তবে কার জায়গা থেকে গাছ কাটা হয়েছে এবং কে কেটেছে, সে বিষয়ে কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ঘটনার দিন ট্রিপল নাইনে ফোন পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিই। পরবর্তী সময়ে কার জায়গা থেকে কে গাছ কেটেছে, তা কাগজপত্রের মাধ্যমে যাচাই করার জন্য উভয় পক্ষকে থানায় আসতে বলি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় আসেনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।