সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

গরিব অসহায়,পঙ্গু,ভিটামাটি হীনকে কর্মসংস্থান করে দিলেন,হাজী মোঃ আব্দুস সাত্তার


ওয়াসিম শেখ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

eshomoy.com || 2024-06-15 7.59AM
গরিব অসহায়,পঙ্গু,ভিটামাটি হীনকে কর্মসংস্থান করে দিলেন,হাজী মোঃ আব্দুস সাত্তার
চাবি তুলে দেবার সময় হাজী মোঃ আব্দুস সাত্তার

ব্যাটারি চালিত নতুন রিক্সা পেয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার চর কল‌্যানী গ্রামের পঙ্গু মোঃ ছাকমান আলীর মুখে হাসি ফুটেছে।
মঙ্গলবার (১১ জুন)  পৌরসভার ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তারের নিজস্ব অর্থায়নে সহযোগিতায় কেনা একটি ভ্যান তাঁর হাতে তুলে দেন হাজী মোঃ আব্দুস সাত্তার নিজেই । নতুন ব্যাটারি চালিত অটো ভ্যানটির দাম ৬৭ হাজার টাকা বলে জানা গেছে।
৪৫ বছর বয়সী ছাকমান আলী । স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে শারীরিক প্রতিবন্দ্বী এই মানুষটির সংসার। ব্যাটারি চালিত রিক্সাগাড়ি চালিয়েই সংসার চালান তিনি। একটি নতুন রিক্সা পেয়ে উপার্জন ফিরে পাওয়ায় দারুণ খুশি তিনি ও তার পরিবার।

মোঃ ছাকমান আলী (৪৫) সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চর কল‌্যানী গ্রামের বাসিন্দা। তিনি মৃত নসের আলীর ছেলে।
ছাকমান আলীর ভিটা বাড়ির কোনো জমি নেই। অন‌্যের জায়গায় বাড়ি করে থাকে। তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করেন। অটোরিকশা চালিয়ে দিনে গড়ে ২০০ থেকে ৩০০ টাকা উপার্জন করে। এই টাকায় তাঁর সংসার চলে। কিন্তু কেনোদিন কারও কাছে হাত পাতেননি। শত কষ্টে নিজের আয় নিজেই করেন। ঠেঙ্গা দিয়ে চলাফেরা করলেও ব্যাটারি চালিত অটোরিক্সা চালাতে পারেন। নতুন অটোরিকশা কেনার মতো টাকাও নেই।

ছাকমান আলীর স্ত্রী বলেন, অটোরিক্সা আমার স্বামীর আয়ের সম্বল। রিক্সা নেই আয় নেই। সংসার চলত না। খেয়ে না খেয়ে দিন কাটছিল রিক্সা কেনার সামর্থ নেই তাঁর। নতুন একটি রিক্সা পাবেন কল্পনাও করতে পারেন নি। রিক্সাটি পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন।এখন তিনি আবার আয় করতে পারবেন।  সংসারে সবার মুখে খাবার তুলে দিতে পারবেন। নতুন চকচকে রিক্সা পেয়ে দারুণ খুশি তিনি।
তিনি অশ্রুসিক্ত নয়নে আরও বলেন, আল্লাহ হাজী সাত্তার সাহেকে আরো বেশি বেশি  গরীব-দুঃখী মানুষদের সাহায্য করার তউফিক দান করুক। আমিন

মোঃ ছাকমান আলী বলেন, আমি ও আমার স্ত্রী, হাজী সাত্তার সাহের জন‌্য সারাজীবন নামাজ,রোজা রেখে তার জন‌্য দুয়া করি আল্লাহ তালা তাকে হাজার বছর বেঁচে থাকুক। আমি সারা জিবন তার জন‌্য দোয়া করে যাবো।

হাজী আব্দুস সাত্তার বলেন, মহান আল্লাহর ডাকে একদিন এই পৃথিবী থেকে চলে যাবেন। চলে যাওয়ার সময় ধন সম্পদ নিয়ে যেতে পারবেন না। দান করলে সম্পদ বাড়ে। সম্পদ নিয়ে কেউ কবরে যাবে না। তিনিও সম্পদ নিয়ে কবরে যাবেন না। যতোদিন মহান রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবেন ততোদিন গরীব-দুঃখী মানুষদের সাহায্য করে যাবেন।


১১ জুন দুপুরে সিরাজঞ্জের পৌর এলাকার ধানবান্ধি মতি সাহেবের ঘাট এলাকায় হাজী মোঃ আব্দুস সাত্তারে ব্যবসায়ী অফিসের সামনে হতে বিতরণ করেন। ছাকমান আলী হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন, মেসার্স এস কন্সট্রাকশন এর ম্যানেজার রুহুল আমিন অপু, বিশিষ্ট ব্যবসায়ী এস.এম. মুসা, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন অব কোয়াব সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা মোঃ খালেদুজ্জামান জুয়েল, মোঃ জাহিদ হাসান, সিরাজগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, সততা সমবায় সমিতি লিমিটেড পরিচালক নুরুল ইসলাম টেক্কা কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর আগষ্ট মাসে ৪ টি রিকশা বিতরণ করেন ৪জন বৃদ্ধ অসহায় রিক্সাচালকে ব্যাটারী চালিত রিক্সার চাবি ওই রিক্সাচালকদের হাতে তুলে দেন। তারা রিকশা পেয়ে ভীষণ খুশি হয়। এছাড়াও তিনি গরীর, অসহায়দের মানুষদের জন্য নিত্যদিনই সাহায্য সহযোগিতা করে আসছেন এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তিগত অনুদান দিয়ে উন্নয়ন করছেন।