সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : খুলনা

খুলনা নগরীতে যুবককে কুপিয়ে জখম


মামুন সেখ স্টাফ রিপোর্টার খুলনা

eshomoy.com || 2025-09-19 12:19
খুলনা নগরীতে যুবককে কুপিয়ে জখম



খুলনা মহানগরীর পুরাতন রেলস্টেশন এলাকার  ভেতরে গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে ৩টায় প্রতিপক্ষের ধারালো চাপাতির আঘাতে গুরুতর জখম হয়েছেন মো: হাবিব শেখ (৩২)। তিনি সোনাডাঙ্গা থানার শেখপাড়া লোহা পট্টি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেলস্টেশন এলাকায় লোহা ও তামা চুরির ঘটনায় বৃহস্পতিবার সকালে হাবিব শেখ খুলনা রেলওয়ে পুলিশের কাছে কিছু মালামাল ধরিয়ে দেন। এসময় তিনি কাদের (৩২) ও শাকিল (৩০)কে উক্ত  চুরির সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। বিষয়টি নিয়ে সকালে তাদের মধ্যে তর্ক-বিতর্কও হয়।

এরই জেরে ভোরে কাদের ও শাকিল হঠাৎ হাবিব শেখের ওপর হামলা চালায়। তারা ধারালো চাপাতি দিয়ে হাবিবের দুই হাঁটু, মাথার ডান পাশ, বাম হাতের কব্জি ও ডান পায়ের গোড়ালিতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।আরো পড়ুন