কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের ক্রান্তি-লগ্নে যখন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছে তখনই বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু এখনই নয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন একনায়কতন্ত্র যখনই প্রতিষ্ঠার কথা বলা হয়েছে তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বিরোধিতা করেছেন। গণতন্ত্রের কথা বলতে গিয়ে বিএনপি'র তৃণমূলের নেতাকর্মীরা হয়েছে মামলা হামলা শিকার ঢেলে দিয়েছে বুকের তাজা রক্ত। ছাত্রদল হল বিএনপির শক্তি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাড়ে চার শত ছাত্রদলের নেতাকর্মী জীবন দিয়েছে। দীর্ঘ ১৭ বছরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী খুন ও গুম হয়েছে হয়েছে অসংখ্য মামলার আসামী। ফ্যাসিবাদ পালিয়ে গেছে এদেশ থেকে তাই চাঁদাবাজও কমেছে। তিনি আরো বলেন, ১৭ বছরের মানুষের কোন ভোটের অধিকার ছিল না। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, অভ্যুত্থানকে ধরে রাখতে এবং বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য অচিরেই নির্বাচনের তারিখ এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তাই স্পষ্ট করতে বলেছেন। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে। রোদে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে যেটি বিএনপি সব সময় করে থাকে বিএনপি হলো গণমানুষের দল। বিএনপিসহ অন্যান্য গণতান্ত্রিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে। অন্তর্বর্তী সরকার একটি দেশের পূর্ণ সংস্কার কার হাতে নিতে পারেনা যে কারণে একটি নির্বাচনকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা অতীব জরুরী। রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের বেলফুলিয়া সরকারি কলেজে সাবেক ও বর্তমান ছাত্রদের আয়োজনে ৫ এপ্রিল বেলা ১১টায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সাবেক জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু , মোল্লা খাইরুল ইসলাম, এনামুল হক সজল, জিএম কমরুজ্জামান টুকু, শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু। এ সময় বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, মোল্লা এনামুল কবির, শামীম কবীর, আব্দুস সালাম মল্লিক, জেলা যুবদলের সদস সচিব মান্নান মিস্ত্রী, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক, ফ ম মনিরুল ইসলাম, সৈয়দ নিয়ামত আলী, এ্যাডঃ তফসিরুজ্জামান, এইচ এম মাসুদুল, মুন্না সরদারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আহত ও অসুস্থ এবং নিহতদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়। দো<আরো পড়ুন>য়া মোনাজাত পরিচালনা করেন শেখ আবদুল্লা