সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল ও এলজিইডি খুলনার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মুহাম্মদ আনিছুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক শেখ শহিদুল ইসলাম বাদী হয়ে খুলনার মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত আবেদনকারীর আবেদন গ্রহণ করে সোনাডাঙ্গা থানাকে তদন্তের নির্দেশ দেন।
অভিযোগকারীর আইনজীবী এসএম মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শেখ সোহেল ২৩ এপ্রিল অভিযোগকারীকে তার বাড়িতে ডেকেছিলেন। আমি শেখ সোহেলের বাড়িতে গেলে তিনি জানতে চান কেন প্রকৌশলী আনিছের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছেন।