খুলনায় নির্মাণাধীন (কর) ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর সকাল সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা মহিলা কলেজের সামনে কর ভবনের ১০ তলার চলমান কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে যায় ৩ জন কর্মরত শ্রমিক, অন্যান্য শ্রমিকরা মিলে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, খুলনা মহানগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা এলাকার শেখ বাবর আলীর ছেলে মোঃ আশরাফুল (২৫), পঞ্চগড়ের দেবিগঞ্জের ফুলবাড়ি এালাকার ফজলু হকের ছেলে মোঃ রাব্বি (২০) ও একই জেলার বোদা থানা এলাকার মৃতঃ হায়দার আলীর ছেলে মোঃ মামুন (২০)। এছাড়া নির্মাণাধীন ভবনে কোন সেফটি গার্ডের ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে রয়েছে বলে জানান চিকিৎসকরা।