বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’। প্রথম দিনেই ছবিটি অগ্রিম বুকিং থেকে ৫০ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছে। সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে ছবিটির রিভিউ। দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ছবির নায়ক আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমার। বিশেষজ্ঞদের মতে, বছরের শেষমাসে এসে বক্স অফিসে ঝড় তুলতে চলেছে এই ছবি।
দর্শকদের উত্তেজনা বাড়িয়ে এবার সামনে এসেছে আরও একটি চমক। আগেই শোনা গিয়েছিল, পুষ্পা ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসছে। ছবির নায়িকা রশ্মিকা মান্দানা এবং সাউন্ড ডিরেক্টর রাসুল পুকুট্টি এই ইঙ্গিত দিয়েছিলেন। এবার বিজয় দেবেরাকোন্ডার একটি টুইট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে ইঙ্গিত পাওয়া গেছে তিনি থাকবেন ‘পুষ্পা ৩’-এ।
এমন খবরে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি আল্লু অর্জুনকে বাদ দিয়ে নতুন সিক্যুয়েলে আসছেন বিজয় দেবেরাকোন্ডা? তবে এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি পুষ্পা টিম। তবে বিজয় যে এই ছবির গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছেন, তা অনেকটাই নিশ্চিত।
‘পুষ্পা ২’ বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালম এবং কন্নড়সহ মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে বিশ্বের ৩ হাজার লোকেশনে। মুক্তির আগেই ছবিটি ৪০০ কোটি টাকার ব্যবসা করে চমক দেখিয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, এটি প্রথম দিনেই কেজিএফ ২-এর রেকর্ড ভেঙে দেবে।
‘পুষ্পা ২’ ছবির কাহিনিতে রয়েছে বড় পরিবর্তন। ছবির ক্লাইম্যাক্সে এমন কিছু রাখা হয়েছে যা দর্শকদের অভিভূত করবে বলে জানিয়েছেন পরিচালক সুকুমার। তার ভাষ্য অনুযায়ী, পুষ্পা প্রথম ভাগের অভূতপূর্ব সাফল্য মাথায় রেখে দ্বিতীয় পর্বটি নির্মাণ করা হয়েছে।
টিজার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শীতকালীন বক্স অফিসে ‘পুষ্পা ২’ ঝড় তোলার পাশাপাশি ‘পুষ্পা ৩’-এর খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এবার দেখার পালা, আল্লু অর্জুন ও বিজয় দেবেরাকোন্ডার নিয়ে পুষ্পার ভবিষ্যৎ কোন দিকে এগোয়।