সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

‘পুষ্পা টু’ বক্স অফিসে ঝড় তুলেছে, ৫ দিনে আয়ের রেকর্ড ভেঙেছে ভারতজুড়ে


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-12-10
‘পুষ্পা টু’ বক্স অফিসে ঝড় তুলেছে, ৫ দিনে আয়ের রেকর্ড ভেঙেছে ভারতজুড়ে


ভারতে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার জ্বর এখনো কাটেনি। আল্লু অর্জুন, রাশমিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল অভিনীত এই ছবি মুক্তির পাঁচ দিন পরেও বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা ধরে রেখেছে। দর্শকদের উন্মাদনায় ছবিটি একের পর এক নতুন রেকর্ড গড়ছে।

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ‘পুষ্পা টু’ ইতোমধ্যেই ভারতে ৫৯৪.১ কোটি টাকার ব্যবসা করেছে। সোমবার সিনেমাটি আয় করেছে ৬৫.১ কোটি টাকা। এর আগে, শুক্রবার আয় করেছিল ৯৩.৮ কোটি, শনিবার ১১৯.২৫ কোটি এবং রবিবার ছবিটি আয় করে ১৪১.০৫ কোটি টাকা। সব মিলিয়ে বক্স অফিসে ৫ দিনে এ সিনেমার মোট আয়ের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৫৯৪ কোটি টাকা। মঙ্গলবারের মধ্যেই ছবির আয় ৬০০ কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের বাজার ছাড়াও, ‘পুষ্পা টু’ বিশ্বজুড়ে আয় করেছে হাজার কোটির বেশি। মুক্তির পর থেকেই এই ছবি শুধু দক্ষিণী সিনেমার রেকর্ডই নয়, বলিউডের অনেক সিনেমার আয়ের রেকর্ডও পেছনে ফেলেছে।

ছবিতে আল্লু অর্জুন অভিনয় করেছেন পুষ্পা রাজের চরিত্রে, যিনি লাল চন্দন চোরা চালান সিন্ডিকেটের প্রধান হিসেবে উত্থান ঘটান। সিনেমাটি গল্প, অ্যাকশন, এবং চরিত্রগুলোর কারণে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

‘পুষ্পা টু: দ্য রুল’ দুটি ভাষায়—তেলেগু এবং হিন্দিতে—একদিনে ৫০ কোটির বেশি আয়ের প্রথম সিনেমা। একইসঙ্গে এটি ‘বাহুবলি টু’ এবং ‘জওয়ান’-এর প্রথম পাঁচ দিনের আয়ের রেকর্ডও ভেঙে দিয়েছে।

৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং ভারতের চলচ্চিত্র শিল্পে নতুন মাত্রা যোগ করেছে। 'পুষ্পা টু' যে ইতিহাস সৃষ্টি করবে, তা অনেকটাই নিশ্চিত।