সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

মনের মতো পাত্র পেলে নতুন বছরেই বিয়ে করবেন বাঁধন!


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-02
মনের মতো পাত্র পেলে নতুন বছরেই বিয়ে করবেন বাঁধন!

নাটক, মডেলিং, এবং সিনেমায় নিজের প্রতিভার ঝলক দেখিয়ে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও সাফল্যের আলো ছড়িয়েছেন। কান চলচ্চিত্র উৎসবেও তার অভিনয়ের প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের। ২০২৪ সালটি ছিল বাঁধনের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর।

গত বছর তার অভিনীত ওয়েব সিরিজ ‘গুটি’ তাকে মেরিল-প্রথম আলো পুরস্কার (ক্রিটিক) এনে দিয়েছে। এছাড়া ডেইলি স্টার ওটিটিতে পপুলার অ্যাওয়ার্ড এবং সিজেএফবি অ্যাওয়ার্ডও অর্জন করেছেন। শুধু অভিনয়েই নয়, ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই অভিনেত্রী।

নতুন বছরে নিজের পরিকল্পনা এবং প্রত্যাশা নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন বাঁধন। তিনি বলেন, “গত বছরটি ছিল ব্যতিক্রম। দেশের জন্য ঐতিহাসিক একটি সময়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আমাদের সামনে একটি নতুন বাংলাদেশের সুযোগ তৈরি করে দিয়েছে। আমি চাই, এই নতুন বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাক। সংস্কারের যাত্রা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের দিকে এগিয়ে যাক।"


ক্যারিয়ার নিয়েও গত বছরটা ছিল বাঁধনের জন্য ব্যস্ততার। তিনি রেজওয়ান শাহরিয়ার সুমিতের পরিচালনায় ‘মাস্টার’ এবং সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ সিনেমার কাজ শেষ করেছেন। বাঁধন আশা করছেন, নতুন বছরে এই দুটি সিনেমা মুক্তি পাবে। এছাড়া আরও দুটি নতুন সিনেমার বিষয়ে আলোচনা হয়েছে, এবং সব কিছু ঠিক থাকলে সেগুলোতেও কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।


দীর্ঘদিন ধরে একাই রয়েছেন বাঁধন। তবে নতুন বছরে জীবনসঙ্গী খোঁজার বিষয়ে তিনি বেশ আশাবাদী। তিনি বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে বললে বলতে হয়, পরিবার থেকে মনের মতো পাত্র খোঁজা হচ্ছে। মনের মতো একজনকে পেলে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমার ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। আশা করি, নতুন বছরটা সবার ভালো কাটবে। সংস্কৃতি অঙ্গনে চলমান সংস্কার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।”

নতুন বছরে বাঁধনকে সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ সিনেমায় দেখা যাবে, যা ইতোমধ্যেই আলোচনার শীর্ষে রয়েছে। সিনেমাটিতে বাঁধনের সঙ্গে অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে। বাঁধনের অভিনয়ের প্রতি দর্শকদের আগ্রহ নতুন বছরে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।