সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিনোদন

মক্কায় এসেও বাজে মন্তব্যের শিকার: নিলয়


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-11
মক্কায় এসেও বাজে মন্তব্যের শিকার: নিলয়


ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর পরিবার নিয়ে বর্তমানে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানকার অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে তিনি নিয়মিত ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু সেই পোস্টগুলোতে আসছে নানা বিরূপ মন্তব্য। এ নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন নিলয়।

শনিবার দুপুরে নিলয় তার ফেসবুক পেজে লিখেছেন, "এর আগেও আমি অনেক দেশে গিয়েছি, ছবি পোস্ট করেছি। এমনকি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি। কিন্তু এত বাজে মন্তব্য কখনো আসেনি। মক্কাতে এসে ছবি দিলেই কেন এত বাজে মন্তব্য আসা শুরু করে, বুঝতে পারলাম না।"

তিনি আরও লেখেন, "পবিত্র নগরীতে এসেছি। যদি ছবি দেখে ভালো লাগে, তাহলে ভালো মন্তব্য করুন। ভালো না লাগলে এড়িয়ে যান। আল্লাহ আমাকে এই পবিত্র স্থানে দ্বিতীয়বারের মতো আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি তৌফিক দেন, আবারও আসবো, বারবার আসবো। আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনাদেরও এখানে আসার সুযোগ হয়। আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না, তা একমাত্র আল্লাহই জানেন।"

সবশেষে অশালীন মন্তব্যকারীদের উদ্দেশ্যে নিলয় বলেন, "বাজে মন্তব্যগুলো আসলে আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ। হিংসা থেকে দূরে থাকুন, জীবন সুন্দর হবে।"

২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন নিলয়। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ চলচ্চিত্র দিয়ে তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ ২০১৪ সালে মুক্তি পায়। যদিও সিনেমায় আর দেখা যায়নি তাকে, তবে টিভি নাটকে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।