সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

"বিয়ের বয়স শেষ আমার": শবনম ফারিয়ার মজার মন্তব্য


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-13


কবে বিয়ে করবেন অভিনেত্রী শবনম ফারিয়া? এ প্রশ্ন প্রায়ই ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের মধ্যে তার প্রেমজীবন ও বিয়েকে ঘিরে আগ্রহের কমতি নেই। সম্প্রতি তার বান্ধবী, উপস্থাপক সারা ফ্যায়রুজ যাইমার বিয়েতে অতিথি হিসেবে যোগ দেন ফারিয়া। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সরব উপস্থিতি ছিল অভিনেত্রীর।

ফেসবুকে যাইমার বিয়ের কিছু ছবি পোস্ট করেন ফারিয়া। সেই পোস্টে ভক্তদের প্রশ্ন ছিল, “আপনি কবে বিয়ে করবেন?” উত্তরে বরাবরের মতোই রসিকতা করেন ফারিয়া।এক ভক্ত লিখেছেন, “এবার একটা বিয়ে করেন। এখন আপনার সিরিয়াল।”

জবাবে ফারিয়া বলেন, “ভাই, আমি সেই ২০১৯-এ বিয়ে করেছিলাম। এখন বিয়ের বয়স শেষ আমার!”

আরেকজন ভক্ত জানতে চান, “আপনার বিয়ের ছবি কবে আপলোড হবে?”
উত্তরে ফারিয়া বলেন, “একজন মানুষ কয়টা বিয়ের ছবি আপলোড দেবে? একবার দিয়েছি তো! দেখেন, কারো কারো একটা বিয়েই হচ্ছে না। আমি একাধিক বিয়ের ছবি দিলে কেমন বৈষম্য হয় না? মাত্রই তো বৈষম্যবিরোধী আন্দোলন করলাম আমরা!”

ফারিয়ার এমন মজার মন্তব্যগুলো ভক্তদের বেশ আনন্দ দিয়েছে। তার খুনসুটির স্ক্রিনশট ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।শবনম ফারিয়া ২০১৯ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। তবে তাদের সংসার টিকেছিল মাত্র ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে তিনি পারিবারিকভাবে গোপনে বিয়ে করেছেন। তবে ফারিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বর্তমানে তিনি একাই জীবনযাপন করছেন।অভিনয়ের পাশাপাশি শবনম ফারিয়া এখন একটি রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করছেন। ভক্তরা তার কাজকে যেমন উপভোগ করছেন, তেমনই তার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় দেখার অপেক্ষায় রয়েছেন।