সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

বলিউড অভিনেতা সাহিল খানের স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করলেন


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-16
বলিউড অভিনেতা সাহিল খানের স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করলেন


ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলিউড অভিনেতা ও ফিটনেস আইকন সাহিল খানের স্ত্রী মিলেনা আলেকজান্দ্রা। নিজেই এই খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সাহিল। তার এই ঘোষণার পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। উল্লেখ্য, সাহিল খান বলিউডে ‘স্টাইল’ এবং ‘এক্সকিউজ মি’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান।

সোশ্যাল মিডিয়ায় সাহিল লেখেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমার স্ত্রী মিলেনা ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। আলহামদুলিল্লাহ এই সুন্দর যাত্রার জন্য! আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আমাদের দোয়া কবুল করুন।”

এই পোস্টের পর সাহিলের ফলোয়ারদের মধ্যে নানান প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, “যদি উনি আপনাকে সত্যিই ভালোবাসেন, তবে তাকে ইসলাম গ্রহণ করতে হবে কেন? তাহলে আপনি কি খ্রিস্টধর্ম গ্রহণ করতে পারেন?” আরেকজন লিখেছেন, “বিয়ের পর ধর্ম পরিবর্তন করা কি আসলেই প্রয়োজনীয়? কেন তাকে নিজের ধর্মেই থাকতে দিলেন না?” কেউ আবার বলেন, “ধর্ম ভালোবাসার পথে বাধা হতে পারে না। ঈশ্বর এক, আমরা শুধু ভিন্ন নাম ব্যবহার করি। সুখে থাকুন, একে অপরের পাশে থাকুন।”

সাহিলের স্ত্রী বয়সে অনেক ছোট
মিলেনা আলেকজান্দ্রা সাহিল খানের থেকে ২৬ বছরের ছোট। ২০২৪ সালে যখন তাদের বিয়ে হয়, তখন মিলেনার বয়স ছিল মাত্র ২১ বছর। বর্তমানে তার বয়স ২২। এটি সাহিলের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৩ সালে অভিনেত্রী নিগার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাহিল, তবে দুই বছরের মধ্যেই সেই সম্পর্ক বিচ্ছেদে গড়ায়।

বলিউড থেকে ফিটনেস জগতে সাহিলের যাত্রা
২০০১ সালে বলিউডে ‘স্টাইল’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন সাহিল খান। এরপর ‘এক্সকিউজ মি’-তে অভিনয় করলেও সিনেমার জগৎ তাকে তেমন টানেনি। তাই তিনি বলিউড ছেড়ে শরীরচর্চা এবং ফিটনেস জগতে মনোনিবেশ করেন। বর্তমানে সাহিল একটি সফল জিম ব্যবসা পরিচালনা করছেন এবং তার নিজের ব্র্যান্ড ‘ডিভাইন নিউট্রিশন’ দিয়ে ফিটনেস জগতে নিজের অবস্থান পোক্ত করেছেন।