সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

পরীমণির পর এবার বাধার মুখে অপু বিশ্বাস!


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-30
পরীমণির পর এবার বাধার মুখে অপু বিশ্বাস!

শোবিজ তারকাদের একের পর এক বাধার মুখে পড়ার ঘটনা যেন চলতেই আছে। চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী ও টাঙ্গাইলে পরীমণির পর এবার রাজধানীর কামরাঙ্গীরচরে অপু বিশ্বাসকে নিয়ে বাধার সৃষ্টি হলো। একটি রেস্তোরাঁ উদ্বোধনের জন্য আমন্ত্রিত ছিলেন তিনি, কিন্তু স্থানীয় একটি পক্ষের আপত্তির কারণে শেষ পর্যন্ত তাকে ছাড়াই অনুষ্ঠান সম্পন্ন করতে হয়েছে।

গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীরচরে 'সোনার থালা' নামে একটি রেস্তোরাঁ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের। কিন্তু স্থানীয় কিছু ধর্মীয় ব্যক্তির আপত্তি ও প্রতিবাদের কারণে তাকে বাদ দিয়েই অনুষ্ঠান আয়োজন করা হয়।

স্থানীয় কিছু মুসল্লি বিষয়টি জানতে পেরে কামরাঙ্গীরচর থানায় অভিযোগ জানান। এরপর পুলিশের হস্তক্ষেপে রেস্তোরাঁ কর্তৃপক্ষ অপুকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান।

তিনি বলেন—
"স্থানীয় হুজুররা এসে আপত্তি জানানোর পর আমরা রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। তারা বিষয়টি বিবেচনায় নিয়ে অপুকে বাদ দিয়েই উদ্বোধন সম্পন্ন করেছেন।"

থানায় অভিযোগ দেওয়ার পর বিক্ষোভকারীদের কিছু ভিডিও প্রকাশ পায়, যেখানে একজন বলেন—
"অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা জানার পর মুসল্লি ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। আমরা প্রশাসনের কাছে এসেছি এবং বলেছি, কামরাঙ্গীরচরে নায়িকা-নর্তকীদের এনে এ ধরনের অনুষ্ঠান আয়োজন ঠিক হবে না। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। তাই আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।"

এই ঘটনা নিয়ে এখনো নিরব রয়েছেন অপু বিশ্বাস। বহুবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একের পর এক তারকাদের অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় শোবিজ অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিল্পীদের এমন বাধার মুখে পড়া নিয়ে কতটা ন্যায়সঙ্গত?—এ নিয়ে সামাজিকমাধ্যমেও চলছে নানান মতামত।