সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

অশ্নীর গ্রোভারকে কটাক্ষ করলেন উরফি জাভেদ


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-02-03
অশ্নীর গ্রোভারকে কটাক্ষ করলেন উরফি জাভেদ

বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবারও তিনি শিরোনামে এসেছেন এক ভিডিওকে ঘিরে, যেখানে উদ্যোক্তা অশ্নীর গ্রোভার দাবি করেন— বলিউড সুপারস্টার সালমান খান এক সময় তার সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন।

এই ভিডিও দেখেই চুপ থাকেননি উরফি! সরাসরি অশ্নীরকে কটাক্ষ করে তোপ দেগেছেন। তার বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে নেটিজেনরাও উরফির পাশে দাঁড়িয়েছেন।

এর আগে ‘বিগ বস ১৮’-এর মঞ্চে সালমান খানের সামনে মুখ নিচু করে দাঁড়িয়ে ছিলেন অশ্নীর গ্রোভার। তখন ভাইজান তাকে একহাত নেন, কিন্তু অশ্নীর পাল্টা কিছু বলার সাহস পাননি। অথচ এখন ‘বিগ বস’ শেষ হতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন তিনি!

সম্প্রতি এক ভিডিওতে সালমানের নাম না নিয়ে তির্যক মন্তব্য করেন অশ্নীর। তিনি দাবি করেন, সালমান তার কাছে ৭.৫ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত ৪.৫ কোটিতে রাজি হন। অথচ ‘বিগ বস’-এর মঞ্চে সালমান স্পষ্ট জানিয়ে দেন— তিনি কোনোদিনই অশ্নীরের নাম শোনেননি, তার সঙ্গে কখনো দেখা পর্যন্ত হয়নি!

এই ভিডিও নজরে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান উরফি জাভেদ। তিনি কটাক্ষ করে বলেন, ‘এসব কথা যদি সালমান খানের সামনে দাঁড়িয়ে বলতে পারেন, তাহলে বিশ্বাস করব। কিন্তু তার সামনে তো মুখ দিয়ে একটা শব্দও বের হয়নি!’

উরফির কথার সঙ্গে একমত হয়েছেন নেটিজেনরাও। একজন মন্তব্য করেন, ‘যে কথা এতদিন চেপে ছিলেন, সেটি এখন কেন বলছেন? মঞ্চে দাঁড়িয়ে তো কোনো প্রতিক্রিয়া দিতে পারেননি, এটাই দ্বিচারিতা!’

এই বিতর্ককে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে উরফির সাহসী মন্তব্য নিয়ে ভক্তরা বেশ উচ্ছ্বসিত।