সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

আমির খানের নতুন প্রেমিকা গৌরী— বলিউডের কেউ নন?


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-02-08
আমির খানের নতুন প্রেমিকা গৌরী— বলিউডের কেউ নন?

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ইতোমধ্যেই বেঙ্গালুরুর এক নারী সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন— এ খবর এখন আর গোপন নয়। তবে গৌরী নামের এই নারীর সঙ্গে তার পরিচয় কীভাবে হলো? তিনি কী করেন?— এসব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।


দুইবার বিবাহবিচ্ছেদের পরও সাবেক স্ত্রীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছেন আমির খান। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর গুঞ্জন উঠেছিল যে, তিনি অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে সেটি গুজব বলে প্রমাণিত হয়েছে। এবার আমিরের জীবনে এসেছেন নতুন এক নারী— গৌরী।


শোনা যাচ্ছে, গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা এবং কিরণ রাওয়ের সিনেমার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে। এই কারণে প্রশ্ন উঠছে— তবে কি গৌরীও বলিউডের কেউ? এখন পর্যন্ত জানা গেছে, বলিউডের সঙ্গে তার সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে দক্ষিণ ভারতীয় সিনেমার সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে কিনা, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


এই সম্পর্ককে গুরুত্ব সহকারে দেখছেন আমির খান। জানা গেছে, তিনি ইতোমধ্যেই পরিবারের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন। এর মাধ্যমে বোঝা যায়, ভবিষ্যৎ পরিকল্পনাতেও তিনি গৌরীকে অন্তর্ভুক্ত করেছেন।


১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তাদের সংসারে জন্ম নেয় জুনায়েদ খান ও ইরা খান। তবে ২০০২ সালে এই সম্পর্কের ইতি টানেন তিনি। এরপর সহপরিচালক কিরণ রাওয়ের সঙ্গে প্রেমে জড়ান এবং ২০০৫ সালে তারা বিয়ে করেন। কিন্তু ২০২১ সালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদ ঘোষণা করেন। কিরণের সঙ্গে আমিরের একমাত্র সন্তান আজাদ রাও খান।


সর্বশেষ আমির খানকে দেখা গিয়েছিল ‘লাল সিংহ চাড্ডা’ সিনেমায়, যা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তবে তিনি নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’-এ কাজ করছেন, যেখানে তাকে আবার পর্দায় দেখা যাবে।