সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

ভারতের সিনে ইন্ডাস্ট্রির উন্নয়নে তারকাদের পরামর্শ নিলেন মোদি


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-02-09
ভারতের সিনে ইন্ডাস্ট্রির উন্নয়নে তারকাদের পরামর্শ নিলেন মোদি

ভারতের বিনোদন শিল্পকে আরও এগিয়ে নিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে মোদি সরকার। এ লক্ষ্যে শুক্রবার ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিটে (ওয়েভস) দেশের চলচ্চিত্র জগতের নামী তারকাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই আলোচনায় উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, রজনীকান্ত, অনুপম খেরসহ দক্ষিণ ও বলিউডের একাধিক সুপারস্টার। সিনেমা শিল্পকে কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে আরও উচ্চস্তরে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে তাদের মতামত শোনেন প্রধানমন্ত্রী।

ভিডিও কলে অনুষ্ঠিত এই বৈঠকে তারকারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সিনেমা শিল্পের উন্নয়নে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

২০২৪ সালের ডিসেম্বরে নিজের জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী মোদি ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস) চালুর ঘোষণা দেন। তিনি বলেন, ভারতীয় সিনেমা শুধু বিনোদনই নয়, এটি অর্থনীতিকেও সমৃদ্ধ করছে এবং বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

এই প্রেক্ষাপটেই মোদি শুক্রবার বিনোদন জগতের ব্যক্তিত্বদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। সভায় বলিউড ও দক্ষিণী সিনেমার একাধিক তারকা ছাড়াও উপস্থিত ছিলেন এ আর রহমান, রণবীর কাপুর, দিলজিৎ দোসাঞ্ঝ, দীপিকা পাড়ুকোন, হেমা মালিনী, চিরঞ্জীবী, মোহনলাল, আনন্দ মাহিন্দ্রা ও মুকেশ আম্বানি।

ভারত সরকার বিশ্বমানের একটি বিনোদন ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করছে, যেখানে আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় সিনেমা বিশ্বদরবারে আরও বিস্তৃত হবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

চলতি বছরেই ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস) অনুষ্ঠিত হবে, যা ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।