সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

সুপারস্টার থালাপতি বিজয় রোজা রেখে ইফতার পার্টি দিলেন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-03-09
 সুপারস্টার থালাপতি বিজয় রোজা রেখে ইফতার পার্টি দিলেন
ইফতার পার্টিতে থালাপতি বিজয়

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় সিনেমা ছেড়ে এখন পুরোপুরি রাজনীতিবিদ। শিগগিরই শোবিজ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তিনি। পর্দার জগতে বহু জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর এবার বাস্তব জগতে তিনি মানুষের পাশে দাঁড়াতে চান। সেই ভাবনা থেকেই গঠন করেছেন রাজনৈতিক দল।

 শুক্রবার (৭ মার্চ) চেন্নাইয়ে বিজয়ের সেই দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। এই আয়োজনে পুরোপুরি ইসলামী পোশাকে হাজির হন অভিনেতা। সাদা পোশাকের সঙ্গে পরেন টুপিও। অনুষ্ঠানে মোনাজাতেও অংশ নিতে দেখা যায় তাকে।

 তাঁর আমন্ত্রণে হাজির হয়েছেন রাজনীতি ও চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। উপস্থিত ছিলেন চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামও। তিন হাজার মানুষের এই আয়োজনে অভিনেতা হাজির হয়েছেন মাথায় টুপি পরে, পরনে সাদা শার্ট।

ভারতীয় গণমাধ্যম জানায়, শুধু যে ইফতার করেছেন বিজয় তা নয়, সেদিন রোজাও রেখেছেন অভিনেতা, ইফতারের আগমুহূর্তের মোনাজাতেও অংশ নিয়েছেন।

ইফতার পার্টির একটি ভিডিও এএনআই তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছে। ভিডিওটি ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে তাঁর এই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করেছে। পাশাপাশি অনেকে ট্রল করতেও ছাড়েনি।

আগামী বছর ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে বিজয়ের নতুন দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)।

ওই নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজয়।