সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

আইনি নোটিশ গেল বলিউড তারকাদের কাছে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-03-09
আইনি নোটিশ গেল বলিউড তারকাদের কাছে
অজয় দেবগন, শাহরুখ খান ও টাইগার শ্রফ

আইনি নোটিশ গেল বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফের কাছে। ভারতের জয়পুরের গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশনের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে এই তিন তারকাকে। ১৯ মার্চের আগে কমিশনে হাজিরা দিতে হবে তাদের। পানমশলার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে।

বিজ্ঞাপনে পণ্যের প্রতিটি দানায় কেশর থাকার যে দাবি করা হয়েছে, সেটিকে প্রশ্নের মুখে ফেলে আদালত নোটিশ পাঠিয়েছে এই তিন অভিনেতাকে। 

 ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই মামলার সূত্রপাত জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়ালের অভিযোগের ভিত্তিতে। তাঁর বক্তব্য, বিজ্ঞাপনে কেশর থাকার দাবি করা হলেও বাস্তবে তা বিশ্বাসযোগ্য নয়। কারণ, ১ কেজি কেশরের দাম যেখানে ৪ লাখ টাকা, সেখানে মাত্র ৫ টাকার পান মসলার প্যাকেটে প্রতিটি দানায় আসল কেশর থাকা অসম্ভব। এমনকি তার স্বাভাবিক গন্ধও পাওয়া যায় না।

এ ছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, এ ধরনের পান মসলা ও গুটখা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তা সত্ত্বেও সেলিব্রিটিদের দিয়ে এই পণ্যের প্রচার চালিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করছে সংশ্লিষ্ট সংস্থা। তাই এ ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধের আবেদনও জানিয়েছেন অভিযোগকারী।

তবে এই প্রথম নয়, এই বিজ্ঞাপন ঘিরে আগেও বহুবার বিতর্ক তৈরি হয়েছে। শাহরুখ ও অজয়ের সমালোচনাও হয়েছে অনেক। এমনকি এই বিতর্কের কারণে বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। এবার ফের আদালতের নোটিসে চাপে পড়লেন বলিউডের জনপ্রিয় এই তারকারা।