সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

বিগ বাজেটের মুভি ‘কৃষ ফোর’ নিয়ে চিন্তিত প্রযোজক


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-03-17
বিগ বাজেটের মুভি ‘কৃষ ফোর’ নিয়ে চিন্তিত প্রযোজক

বলিউড তারকা হৃতিক রোশনের কৃষ অবতার শিশুদের প্রিয় সুপারহিরোদের মধ্যে অন্যতম। ইতোমধ্যে এই ফ্র্যাঞ্চাইজির তিনটি পর্বই মুক্তি পেয়েছে। এখন ভক্তরা অপেক্ষা করছেন চতুর্থ সিক্যুয়েলের। তবে, খুব সহসাই আসছে না ‘কৃষ ফোর’। এ জন্য অপেক্ষা করতে হবে আরও খানিকটা সময়।

এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘কৃষ ফোর’-এর ক্ষেত্রে বাজেটই এখন বড় সমস্যা। ছবিটির বাজেট এতই বেশি যে এই খরচে নির্মাণ করতে রাজি নয় কোনো প্রযোজক।

বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুযায়ী জানা গেছে , ‘কৃষ ফোর’-এর জন্য অত্যাধিক বাজেটের প্রয়োজন এবং কোনো স্টুডিও ৭০০ কোটি রুপি বিনিয়োগ করার ঝুঁকি নিতে চাইছে না। প্রথমে হৃতিক রোশন তার বন্ধু সিদ্ধার্থ আনন্দকে ছবির জন্য প্রযোজনা সংস্থা খোঁজার দায়িত্ব দিয়েছিলেন। হৃতিকের বন্ধু এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিটি প্রযোজনা করার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, সিদ্ধার্থও এই প্রকল্প থেকে সরে গেছেন।

রাকেশ রোশন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি পরিচালনার কাজ থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন এবং কোনো ছবি পরিচালনা করবেন না। তবে তিনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন, ‘কৃষ ফোর’-এর কাজ চলছে এবং শীঘ্রই এর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। কিন্তু পরিচালক বা প্রযোজক যদি সিনেমা থেকে সরে দাঁড়ান, তাহলে সিনেমার ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তা থেকে যায়।