সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিনোদন

৬০ বছর বয়সে 'গৌরীর' প্রেমে পড়েছেন অভিনেতা 'আমির খান'

খবর শুনে কাঁদছেন আমিরের কন্যা 'ইরা'


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-03-18
৬০ বছর বয়সে 'গৌরীর' প্রেমে পড়েছেন  অভিনেতা 'আমির খান'
আমির খান এবং গৌরী স্প্র্যাট

নতুন প্রেমিকার নাম গৌরী স্প্র্যাট। যাকে নিয়ে নেটপাড়ারও কৌতূহলের শেষ নেই। বলিউডের সঙ্গে গৌরীর কোনও যোগ নেই। আমিরের মাত্র দু’টি ছবি দেখেছেন তিনি। তবুও কিভাবে অভিনেতার প্রেমে পড়লেন?

জানা গেছে, এই জুটির প্রথম সাক্ষাৎ হয়েছিল ২৫ বছর আগে। তারপরে আর যোগাযোগ ছিল না। তবে দুই বছর আগে আবারও দেখা হয় দু’জনের।
আমির বলেছেন, “এমন কাউকে খুঁজছিলাম, যার সঙ্গে থেকে একটু শান্তি খুঁজে পাওয়া যায়। ঠিক সেই সময়েই গৌরীর সঙ্গে দেখা।”

অভিনেতার ভাষায়, ‘আমার প্রেমিকা ক্যাটরিনা কাইফের চেয়েও সুন্দরী। ওর সঙ্গে থাকলেই মনে হয়, আমি যেন ঘরেই আছি।’

এদিকে আমিরের ৬০তম জন্মদিনে সঙ্গে ছিলেন না অভিনেতার মেয়ে ইরা। মুম্বাই ফিরেই বাবার কাছে ছুটে যান তড়িঘড়ি। অনেকটা সময় কাটিয়ে যখন বের হলেন, তখন কন্যা কাঁদছেন! চোখের জল মুছতে মুছতে গাড়িতে উঠতে দেখা গেছে তাকে। পাশে বাবা, তার পিঠে হাত রেখে সামলাচ্ছেন।

বাবার থেকে অনেক দূরে থাকার কষ্টে ইরা কাঁদতে পারেন বলে অনেকে মনে করলেও বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। গুঞ্জন উঠেছে, বাবার ৬০ বছরের প্রেমের খবরেই নাকি কাঁদছেন আমির কন্যা!

ভিডিওটি ভাইরালের পর নেটিজেনদের অনুমান, হয়ত বাবার তৃতীয় সম্পর্ক ঘোষণাতেই আঘাত পেয়েছেন মেয়ে। তাই সাক্ষাতের পর বেরিয়ে আসার সময় চোখের জল ধরে রাখতে পারেননি ইরা।

প্রসঙ্গত, বরাবর আমিরের ঘনিষ্ঠ ইরা। প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমিরের বিবাহবিচ্ছেদের পর তাদের মেয়ে ইরা মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। তখনও তার পাশে ছিলেন আমির। এবার তার কান্না যেন পুরোনো দিনের ইঙ্গিত দিল।